২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন

পশ্চিমা দেশগুলো এ আইনের সমালোচনা করেছে। দাতা দেশগুলোর কাছ থেকেও উগান্ডার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

উগান্ডায় সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 29 May 2023, 09:34 PM

Updated : 29 May 2023, 09:38 PM

আফ্রিকার দেশ উগান্ডা সমকামিতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিশ্বের সবচেয়ে কঠোর আইন করেছে। দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি আইনটি সই করেছেন।

পশ্চিমা দেশগুলো এ আইনের সমালোচনা করেছে। দাতা দেশগুলোর কাছ থেকেও উগান্ডার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

উগান্ডায় সমকামী সম্পর্ক এমনিতেই অবৈধ। আফ্রিকার আরও ৩০ টির বেশি দেশেও সমকামী সম্পর্ক অবৈধ। কিন্তু উগান্ডার নতুন আইন এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। কেউ সমকামিতায় দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন জেল হতে পারে।

তাছাড়া, ১৮ বছরের নিচে কারও সঙ্গে সমকামী যৌন সম্পর্ক থাকলে কিংবা সমকামী যৌন সম্পর্ক থেকে কারও মধ্যে এইচআইভি/এইডস এর মতো প্রাণঘাতী রোগ সংক্রমিত হলে নতুন আইনে হতে পারে মৃত্যুদণ্ডও।

সমকামিতার প্রচার চালানোর ক্ষেত্রেও ২০ বছরের সাজার বিধান রাখা হয়েছে নতুন আইনে।

স্বাস্থ্য সম্পর্কিত প্রচার চালানোয় বিশ্বের নেতৃস্থানীয় তিনটি গোষ্ঠী- এইডস রিলিফ, ইউএনএইডস এবং গ্লোবাল ফান্ড এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা এমন কঠোর আইনের ক্ষতিকর প্রভাব নিয়ে গভীরভাবে শঙ্কিত।