১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬

নাইজেরিয়ার ‘মধ্য বলয়’ নামে পরিচিত অঞ্চলটির বিভিন্ন সংঘাতের অন্যতম মূল কারণ জলবায়ু পরিবর্তন ও কৃষির সম্প্রসারণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 02:39 PM

Updated : 25 Dec 2023, 02:39 PM

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ প্লাটোতে এক হামলার ঘটনায় ১৬ জন নিহত হয়েছে।

রোববার নাইজেরীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে করা আন্তর্জাতিক এক বার্তা সংস্থার প্রতিবেদন সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্লাটোতে প্রায়ই পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারের ঘটনাটি ঘটেছে স্থানীয় মুশু গ্রামে।  

এ বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে নাইজেরিয়ার সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

নাইজেরিয়ার ‘মধ্য বলয়’ নামে পরিচিত অঞ্চলটির অন্যতম রাজ্য প্লাটো। অঞ্চলটিতে বেশ কয়েকটি নৃগোষ্ঠীর বসবাস। তারা বিভিন্ন ধর্মের অনুসারি। এখানে গত কয়েক বছর ধরে চলা জাতিগত ও সাম্প্রদায়িক হানাহানিতে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

চলতি বছরের মে মাসে এখানে কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছিল।

এই সংঘর্ষের ঘটনাগুলোকে অনেক সময়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিস্টান কৃষদের মধ্যে সংঘটিত জাতি-ধর্মীয় সংঘাত বলে চিত্রিত করা হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কৃষির সম্প্রসারণ এসব সংঘাতের অন্যতম মূল কারণ।