২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিপর্যয় এড়ানোয় কিছুটা সাফল্য

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় রোধের প্রচেষ্টায় কিছুটা সাফল্য পেয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় রোধের প্রচেষ্টায় কিছুটা সাফল্য পেয়েছে জাপান। তবে এখনো নিুমাত্রার তেজষ্ক্রিয়া বিকিরণ হচ্ছে ওই বিদ্যুৎকেন্দ্র থেকে। ২৫ বছর আগে রাশিয়ার চেরনোবিল দুর্ঘটনার পর এটিই সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা। ফুকুশিমার দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপদসীমার ভেতরে অবস্থান করে কেন্দ্রটির ছয়টি চুল্লির তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন তিনশ কর্মী। গত ১১ মার্চ জাপানে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্পের পর সুনামি হয়। এ দ্ইু ঘটনায় এখন পর্যন্ত সাত হাজার পাঁচশ আটজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিখোঁেেজ রছন ১১ হাজার সাতশ জন। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সবচেয়ে বিপদজনক অবস্থায় রয়েছে ৩ নম্বর চুল্লি। এতে উঁচু মাত্রার বিষাক্ত প্লুটোনিয়াম রয়েছে। তবে ঘণ্টার পর ঘণ্টা এতে পানি ছিটানোর পর এটি বিপর্যয়ের মুখ থেকে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। শীতলীকরণের কাজে ব্যবহৃত পানির পাম্পগুলো সচল করার ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি হয়েছে। জাপানের পারমাণবিক নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক হিদেহিকো নিশিয়ামা বলেন, আমরা এগোচ্ছি ... (কিন্তু) খুব বেশি আশা করা ঠিক হবে না। প্রকৌশলীরা ইতিমধ্যে এক ও দুই নম্বর চুল্লিতে বিদ্যুৎবাহী তার সংযোগ করা সম্ভব হয়েছে। খুব শিগগির তারা তিন ও চার নম্বর চুল্লিতে পাম্প চালু করা যায় কি না তা পরীক্ষা করতে পারবেন বলে আশাবাদী। এতে সফল হলে এটি হবে এ বিপর্যয় সামাল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সফলতা। ডিজেল গ্যাস জেনারেটর ব্যবহার করে কম ক্ষতিগ্রস্ত পাঁচ ও ছয় নম্বর চুল্লিতে শীতলীকরণ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০৫৬ ঘ.