২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

ভূমিকম্পে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:47 PM

Updated : 15 Oct 2023, 03:20 PM

এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মত ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। ৬ দশমিক ৩ মাত্রার সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল হেরাত নগরীর কাছে মাটির চার মাইল গভীরে।

এখন পর্যন্ত শনিবারের ওই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে রোববার সকালে জানিয়েছে বিবিসি।

গত ৭ অক্টোবর একই মাত্রার আরেকটি ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। নিহতদের মধ্যে ৯০ শতাংশের বেশি নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জিনদাজান জেলা, হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ইরান সীমান্তের কাছে। তখন মূল ভূমিকম্পের পর আরও কয়েকটি বড় ধরনের পরাঘাত হয়।

দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে গত বুধবার। সেটির মাত্রাও ছিল ৬ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল ছিল হেরাত প্রদেশে।

আফগানিস্তানে নিয়মিত ভূমিকম্প হয়। বিশেষ করে হিন্দু কুশ পর্বতমালা অঞ্চলে। ওই অঞ্চলটি ইউরাশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।

পুরনো খবর:

হেরাতের ভূমিকম্পে নিহত ২৪৪৫ জন: তালেবান
আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প