১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নাগরিকদের ভারতে ভ্রমণে সতর্কতা জারি ইসরায়েলের

দিল্লির চাণক্যপুরির কূটনৈতিক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 03:34 PM

Updated : 27 Dec 2023, 03:34 PM

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের পর দেশটিতে অবস্থান করা নাগরিকদের ভ্রমণে সতর্ক থাকার এবং নিজেদের ইহুদি পরিচয় প্রকাশ পায় এমন কিছু জনস্মুখে প্রদর্শন না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি হেডকোয়ার্টাস (এনএসএইচ)।

দিল্লির চাণক্যপুরির কূটনৈতিক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে স্প্রাপনেল উদ্ধারের কথা জানিয়েছে। ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে।

বিবিসি জানায়, ওই বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েল ভারতে অবস্থান করা তাদের নাগরিকদের শপিংমল বা বাজারের মত ভিড়পূর্ণ এলাকা এড়িয়ে চলতে বলেছে। সেই সঙ্গে বড় কোনো অনুষ্ঠান আয়োজনে না যাওয়ার পরামর্শও দিয়েছে।

বলেছে, দূতাবাসের কাছের ওই বিস্ফোরণ ‘সন্ত্রাসী হামলা ছিল’ এমনটা হওয়ার ‘জোর সম্ভাবনা রয়েছে’।

“সেইসঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ারও আশঙ্কা রয়েছে।”

মঙ্গলবার জারি করা এনএসএইচ এর ওই সতর্ক বার্তায় বলা হয়, “ভারতে বিশেষ করে দিল্লিতে অবস্থান করা ইসরায়েলিদের সতর্ক থাকতে বলা হচ্ছে। সেই সঙ্গে জনসম্মুখে নিজেদের ইসরায়েলি হওয়ার চিহ্ন প্রদর্শন থেকে বিরত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভ্রমণের বিস্তারিত তথ্য বা ছবি পোস্ট করবেন না।”

গাজায় চলমান যুদ্ধের মধ্যে এর আগে এ মাসের শুরুর দিকে, এনএসএইচ ইসরায়েলিদের তাদের সমস্ত বিদেশ ভ্রমণ পুনর্বিবেচনা করার জন্য সতর্ক করেছিল। বলেছিল, যদি একান্তই ভ্রমণ করতে হয় তবে যেনো তাদের ইহুদি পরিচয় প্রকাশ পায় এমন কিছুর বাহ্যিক প্রদর্শন থেকে বিরত থাকতে।

আরও পড়ুন:

পুরানো খবর:

দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ