২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়বেন না বাগবো

আইভরি কোস্টের প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি করানোর পশ্চিম আফ্রিকার নেতাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। সামরিক শক্তি প্রয়োগের হুমকির মুখেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন বাগবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

আইভরি কোস্ট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আইভরি কোস্টের প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি করানোর পশ্চিম আফ্রিকার নেতাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। সামরিক শক্তি প্রয়োগের হুমকির মুখেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন বাগবো। বাগবোকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি করাতে বেনিন, সিয়েরা লিওন ও কেপ ভার্দের প্রেসিডেন্টরা আইভরি কোস্টে দুপক্ষের সঙ্গেই যে বৈঠক করেছেন তা ব্যর্থ হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক সংস্থা ইকোওয়াস এর প্রতিনিধি হিসেবে ওই তিন প্রেসিডেন্ট ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে বাগবোর সঙ্গে আলোচনা করতে আইভরি কোস্ট যান। সবারই আশা ছিলো বাগবো নির্বাচনী প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা ছেড়ে দিতে রাজি হবেন। কিন্তু ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে সামরিক শক্তি প্রয়োগ করা হবে--- পশ্চিম আফ্রিকার নেতাদের এমন হুমকির পরও বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। আলোচনার পর তিন দেশের প্রেসিডেন্ট আবিদজান ছেড়ে যান। তবে তারা বিষয়টি নিয়ে আরো আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানান। আইভরি কোস্টে নভেম্বরের নির্বাচনের পর ক্ষমতার লড়াইয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দায়িত্ব নিয়েছেন ওই তিন নেতা। এ চেষ্টা সফল করতে তারা আবারো আগামী সপ্তাহে আবিদজানে যাবেন। নভেম্বরের নির্বাচনে ওয়াত্তারাই জয়লাভ করেছেন বলে মনে করে আন্তর্জাতিক মহল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/১২৪৭ ঘ.