১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হুতিদের ওপর ‘আক্রমণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র’

বাইডেনে প্রশাসনের একটি অংশ মনে করছে হামাস-ইসরায়েল যুদ্ধ ‘আনুষ্ঠানিভাবে গাজা ভূখণ্ডের সীমান্তের বাইরে অনেকদূর ছড়িয়ে পড়বে’।

হুতিদের ওপর ‘আক্রমণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র’

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 10:32 AM

Updated : 05 Jan 2024, 10:32 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তারা গাজা যুদ্ধের আঞ্চলিক বিস্তৃতি মোকাবেলার এবং ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে ‘পাল্টা হামলা’ চালানোর ‘পরিকল্পনা তৈরি করছেন’ বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো।

এই বিষয়ে জ্ঞাত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে করা প্রতিবেদনে পলিটিকো বলেছে, “এমন দৃশ্যপট তৈরি হতে পারে যা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে তাদের (কর্মকর্তাদের) মধ্যে আলোচনা চলছে।”

লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে ইয়েমেনের হুতিদের তৎপরতার কারণে তাদের বিরুদ্ধে হামলার খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

পলিটিকোকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, লেবানন, ইরাক ও সিরিয়ায় সশস্ত্র সংঘর্ষ চলতে থাকায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা বাড়ছে, এতে বাইডেনে প্রশাসনের একটি অংশ মনে করছে হামাস-ইসরায়েল যুদ্ধ ‘আনুষ্ঠানিভাবে গাজা ভূখণ্ডের সীমান্তের বাইরে অনেকদূর ছড়িয়ে পড়বে’।

“বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের আশঙ্কা, ওই অঞ্চলে সহিংসতা শুধু বাড়তেই থাকবে আর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে তাতে হস্তক্ষেপ করতেই হবে। তাই প্রশাসনের শীর্ষ পর্যায়ের নির্দেশে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া ও হামলার সম্ভাব্য স্থানগুলো নিয়ে প্রতিবেদন তৈরির জন্য মার্কিন প্রশাসনের মধ্যে তোড়জোড় চলছে,” বলেছে পলিটিকো।

আরও পড়ুন:

পুরানো খবর:

ইরানে জোড়া বোমা হামলা: ইসলামিক স্টেটের দায় স্বীকার

পুরানো খবর:

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর আরো ৪ সদস্য নিহত