দুবাই উপকূলে ২ পাইলটসহ হেলিকপ্টার বিধ্বস্ত
উদ্ধারকর্মীরা ইতোমধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।
দুবাই উপকূলে দুই পাইলটসহ অ্যারোগাল্ফের একটি হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। রাত্রিকালীন প্রশিক্ষণ ফ্লাইটের জন্য আল মাকুতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ৮টার দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর দেয় এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বিভাগ।
হেলিকপ্টারটির পাইলটদের সন্ধানে উদ্ধার তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। নিখোঁজ পাইলটদের সন্ধানে তল্লাশি চলছে।
বেল ২১২ মডেলের হেলিকপ্টারটির দুই পাইলটের একজন মিশরীয় এবং অপরজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। সংবাদসূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
