১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাইজারে অভ্যুত্থান: জান্তা বাহিনীকে পাশ্চিম আফ্রিকার নেতাদের ৭ দিনের আল্টিমেটাম

নাইজারে আঞ্চলিক বা পশ্চিমা দেশগুলোর সব ধরনের সশস্ত্র হস্তক্ষেপ প্রতিহত করার প্রতিজ্ঞা করেছে ক্ষমতা দখল করা জান্তা বাহিনী।

নাইজারে অভ্যুত্থান: জান্তা বাহিনীকে পাশ্চিম আফ্রিকার নেতাদের ৭ দিনের আল্টিমেটাম

নাইজারে অভ্যুত্থানপন্থিরা রোববার রাজধানী নিয়ামে ফরাসি দূতাবাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

Published : 30 Jul 2023, 10:58 PM

Updated : 30 Jul 2023, 10:58 PM

অভ্যুত্থানের মাধ্যমে গত সপ্তাহে নাইজারের ক্ষমতা দখল করা দেশটির জান্তা বাহিনীকে সাত দিনের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহাল করার আল্টিমেটাম দিয়েছেন পশ্চিম আফ্রিকার নেতারা।

গত বুধবার ভোররাতে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্সিয়াল গার্ড এর হাতেই বন্দি হন প্রেসিডেন্ট বাজোম। যিনি এখনো বন্দিই আছেন।

প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর ওই অভ্যুত্থানে পরে সমর্থন দেয় দেশটির সেনাবাহিনী। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানি গত শুক্রবার নিজেকে নাইজারের অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করেন।পশ্চিম আফ্রিকার নেতাদের বৈঠককে সামনে রেখে নাইজারের হুঁশিয়ারি

পুরানো খবর:

পশ্চিম আফ্রিকার নেতাদের বৈঠককে সামনে রেখে নাইজারের হুঁশিয়ারি

নাইজারে অভ্যুত্থানের প্রেক্ষাপটে পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতারা রোববার জরুরি বৈঠক করেন। ওই বৈঠককে সামনে রেখে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল জান্তা বাহিনী। বলেছিল, নাইজারে আঞ্চলিক বা পশ্চিমা দেশগুলোর কোনও ধরনের সশস্ত্র হস্তক্ষেপ তারা প্রতিহত করবে।

এদিকে নাইজেরিয়ার রাজধানীতে জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে পশ্চিম আফ্রিকার নেতারা বলেন, যে কোনো ধরণের অভ্যুত্থানের বিরুদ্ধে ইসিওডব্লিউএএস ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে।

“যদি এক সপ্তাহের মধ্যে আমাদের শর্তগুলো পূরণ করা না হয় তবে নাইজারের সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে আঞ্চলিক ব্লকটি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

“যার মধ্যে হয়তো বল প্রয়োগের ব্যবস্থাও থাকবে।”

সামরিক হস্তক্ষেপের বিষয়ে আলোচনা করতে ‘শীঘ্রই’ সেনাপ্রধানরা আলোচনায় বসবেন বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

পশ্চিম আফ্রিকার নেতারা নাইজারের আকাশসীমাকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করে সব ধরণের বাণিজ্যিক উড়োজাহাজকে ওই পথ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। দেশটির সাথে সবগুলো স্থল সীমান্তও বন্ধ ঘোষণা করা হয়েছে। জান্তা বাহিনীর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথাও জানানো হয়েছে।