২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ বছরের রেকর্ড ভাঙল সাংহাইয়ের তাপমাত্রা

বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে আবহাওয়া ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে।

১০০ বছরের রেকর্ড ভাঙল সাংহাইয়ের তাপমাত্রা

ছবি: রয়টার্স।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2023, 07:53 PM

Updated : 29 May 2023, 07:55 PM

১০০ বছরের বেশি সময়ের মধ্যে মে মাসে সবচেয়ে উত্তপ্ত দিন পার করল সাংহাই। আবহাওয়া দপ্তর এ তথ্য জানিয়েছে।

সাংহাইয়ের আবহাওয়া দপ্তর তাদের অফিসিয়াল উইবো একাউন্টে জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৯ মিনিটে জুজিয়াহুই মেট্রো স্টেশনে তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস (৯৭ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছিল।

এ তাপমাত্রা মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার ১০০ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।

একইদিন বিকালে সাংহাইয়ের মেট্রো স্টেশন এলাকার তাপমাত্রা আরও বেড়ে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে শহরটির সর্বোচ্চ তাপমাত্রার পুরোনো রেকর্ড ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় নতুন রেকর্ড দাঁড়ায় পুরো এক ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ এবং ২০১৮ সালে মোট চারবার সাংহাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে আবহাওয়া ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে। বহু দেশই এখন প্রাণঘাতী তাপমাত্রা এবং দাবদাহের কবলে পড়ছে। সম্প্রতি কয়েক সপ্তাহে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াতে তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে।