২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনকুবের মোহামেদ আল-ফায়েদের মৃত্যু

বার্ধক্যজনিত কারণে গত বুধবার তার মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 09:41 AM

Updated : 06 Oct 2023, 09:41 AM

মিশরীয় ধনকুবের মোহামেদ আল-ফায়েদ আর নেই। বার্ধক্যজনিত কারণে গত বুধবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

ছেলে দোদি আল-ফায়েদের ২৬তম মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন আগে মারা গেলেন মোহামেদ আল-ফায়েদ।

দোদি ১৯৯৭ সালের ৩১ অগাস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার সঙ্গে মারা গিয়েছিলেন। 

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট স্টোর হ্যারডসের সাবেক মালিক মোহামেদ আল-ফায়েদ এক সময় ফুটবল ক্লাব ফুলহামেরও মালিক ছিলেন।  

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02gL5pMZXfBfRUdGpiqcsRQ815NX4ndKEfAu4U2oXfdxA3yfNxPWpxBnwmv6ou1sJEl ]