২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

দুইজনের দেহ হামাসের পতাকা মোড়ানো ছিল এবং একজনের দেহ মোড়ানো ছিল ইসলামিক জিহাদের পতাকায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 09:02 AM

Updated : 23 Jan 2024, 09:02 AM

ইসরায়েলি বাহিনীর হামলায় ফের রক্ত ঝরল ৬ ফিলিস্তিনির।

গাজা উপত্যকা ও পশ্চিম তীরে গুলিতে ফিলিস্তিনিরা নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা কর্মীরা।

জেনিনের শরণার্থী শিবিরে রাতে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এতে আরও ৩০ জন আহতও হয়েছে।

জেরিকোতে ইসরায়েলের অভিযানে বুধবার সকালে আরেক তরুণ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার গাজা-ইসরায়েলকে বিভাজনকারী বেষ্টনীর কাছে সহিংস বিক্ষোভে ষষ্ঠ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মঙ্গলবার রাতে ফিলিস্তিনি যোদ্ধাদের ঘাঁটি জেনিন ক্যাম্পে তুমুল লড়াই হয়েছে। ক্যাম্পটিতে গত জুলাইয়ে ইসরায়েলের সেনাবাহিনী কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছিল।

মঙ্গলবার মারা যাওয়া ফিলিস্তিনিদের তিনজনের শেষকৃত্য হয়েছে। দুইজনের দেহ হামাসের পতাকা মোড়ানো ছিল এবং একজনের দেহ মোড়ানো ছিল ইসলামিক জিহাদের পতাকায়।

ইসরায়েলের সেনারা বলছে, তাদের বাহিনী স্থানীয় বন্দুকধারীদের কাছ থেকে হামলার শিকার হওয়ার পর পাল্টা হামলা চালিয়েছে আত্মঘাতী ড্রোন দিয়ে।

অভিযান চালানোর সময় সামরিক বাহিনীর গাড়ির নিচে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটেছে বলেও দাবি করেছে ইসরায়েল। সংবাদসূত্র: বিবিসি।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)