খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে পণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার বিকালে মানিকগঞ্জ প্রধান ডাকঘরের সামনের সড়কে ওএমএস কার্যক্রমের উদ্বোধনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, একটি মানুষও যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যে ওএমএস কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার।

মাহিদুল ইসলাম মাহি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রকাশিত: ২২:১৭, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৭, ১ নভেম্বর ২০২৬