গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য রোববার ইসরায়েলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গাজা সিটিতে হামলা তীব্রতর করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বাহিনী এ দিন গাজা সিটির অন্তত ৩০টি আবাসিক ভবন ধ্বংস করেছে। তাতে বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার বাসিন্দা।
গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে মার্কো রুবিও
