কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর ৬ অগাস্ট কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সিপিসি-২। শনিবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকা থেকে আসামি মো. মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।