পশ্চিমবঙ্গ বিধানসভা: প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি
রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা হচ্ছে। সোমবার বেলা ১২টা পর্যন্ত ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১১৭ এবং তৃণমূল কংগ্রেস ৭০ আসনে এগিয়ে আছে। ২৯৪ আসনের বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক কেন্দ্রের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। ফলে সোমবার প্রকাশ করা হবে ২৯৩ আসনের ফল।
পশ্চিমবঙ্গ বিধানসভা: প্রাথমিক গণনায় এগিয়ে বিজেপি
