২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 03:55 PM

Updated : 29 Dec 2022, 10:50 AM

রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন সিটি আইটি মেলা। এ বছর ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ শিরোমের এই মেলায় দর্শনার্থীদের জন্য নানা ধরনের অফার-ছাড় এবং ডিসকাউন্ট সুবিধা থাকবে।

রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

দর্শনার্থীদের জন্য মেলায় গেইমিং প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টায় থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত। 

মেলা উপলক্ষ্যে ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ের আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানান, ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠান আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেকের প্যাভিলিয়ন থাকবে। 

এ ছাড়াও, মেলার অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার দোয়েল ল্যাপটপের আলাদা স্টল থাকবে। 

সংবাদ সম্মেলনে ছিলেন, বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী। স্পন্সর প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে বলে জানিয়েছেন তিনি। 

এবারের মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সিটি আইটি মেগা ফেয়ার ২০২২-এর আহবায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া।