২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞাপনবিহীন গ্রাহক সেবা টিকটকের পরিকল্পনায়

সামাজিক মাধ্যমে এ প্রবণতা নতুন কিছু নয়। এর আগে স্ন্যাপচ্যাট ও এক্স-এও একই ধরনের প্রিমিয়াম সেবা চালু হয়েছে।

বিজ্ঞাপনবিহীন গ্রাহক সেবা টিকটকের পরিকল্পনায়

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 06:22 PM

Updated : 05 Oct 2023, 06:22 PM

নিজস্ব অ্যাপ থেকে আর্থিক লাভ তৈরির নতুন উপায় হিসেবে বিজ্ঞাপনবিহীন গ্রাহক সেবা মডেল বিবেচনায় রেখেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

সামাজিক মাধ্যমে এ প্রবণতা নতুন কিছু নয়। এর আগে স্ন্যাপচ্যাট ও এক্স-এও একই ধরনের প্রিমিয়াম সেবা চালু হয়েছে।

টিকটকের পরিকল্পনা প্রথম চিহ্নিত করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড অথরিটি। অ্যাপটির সর্বশেষ সংস্করণে কয়েকটি নতুন কোড দেখা যায়, যা থেকে ইঙ্গিত মেলে, ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনবিহীন মাসিক গ্রাহক সেবা পরীক্ষা করছে টিকটক।

ব্যবহারকারীদের জন্য দুটি ভিন্ন প্যাকেজ খুঁজে পেয়েছে অ্যান্ড্রয়েড অথরিটি। একটি হল বিনামূল্যের ‘স্ট্যান্ডার্ড’ অপশন, যা অ্যাপে ব্যবহারকারীর কার্যক্রমের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়। অন্যটি বিজ্ঞাপন না দেখানোর সুবিধাওয়ালা প্যাকেজ, যেটির মাসিক খরচ চার দশমিক ৯৯ ডলার।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি টিকটক।

এ প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে।

https://www.facebook.com/tech.bdnews24/posts/pfbid0216N3UNMypRxbTQKUkNQ6GjCwHVvsm5Qpbd93seWvHTBDyniNaxzvgrFfc1QiAD5Tl