১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও সুবিধা কমছে টুইটারে, এবার ডিএম পাঠানোয় সীমা

আগামীতে একটি ‘আনভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে কতগুলো ডাইরেক্ট মেসেজ বা ডিএম পাঠানো যাবে সে সীমা এবার বেঁধে দেবে প্ল্যাটফর্মটি।

আরও সুবিধা কমছে টুইটারে, এবার ডিএম পাঠানোয় সীমা

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 08:37 PM

Updated : 23 Jul 2023, 08:37 PM

কিছুদিন আগেই টুইট দেখার সংখ্যায় সীমাবদ্ধতা আনায় ব্যবহারকারীরা সমালোচনায় ধুয়ে দিয়েছেন টুইটারকে। এবার প্রায় একই ধরনের নতুন আরেকটি ঘোষণার দিকে এগোচ্ছে প্ল্যাটফর্মটি।

সাধারণত টুইটারের এমন সব ঘোষণা স্বয়ং মালিক ইলন মাস্ক দিলেও এবার এ সংশ্লিষ্ট টুইট এসেছে প্ল্যাটফর্মটির সাপোর্ট পেইজ থেকে। ঘোষণা অনুসারে আগামীতে একটি ‘আনভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে কতগুলো ডাইরেক্ট মেসেজ বা ডিএম পাঠানো যাবে সে সীমা এবার বেঁধে দেবে প্ল্যাটফর্মটি।

এর কারণ হিসাবে টুইটার স্প্যাম মেসেজের সংখ্যা বেড়ে যাওয়াকে কারণ হিসাবে দেখিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

এ মাসের ১৪ তারিখে টুইটার ডিএম পাঠানোর সেটিংয়ে পরিবর্তন আনে যাতে করে যে অ্যাকাউন্টগুলোকে ফলো করা হচ্ছে সেগুলো থেকে এবং যে সকল ভেরিফায়েড অ্যাকাউন্ট তারা ফলো কারেন না সেগুলো মেসেজ তাদের ইনবক্সে আসে।

এতে করে প্ল্যাটফর্মে স্প্যাম মেসেজ সংখ্যা ৭০ শতাংশ কমে এসেছে বলে দেখেছে টুইটার।

নতুন সেটিংয়ের আগে ‘ননফলোয়ারদের’ কেবল ব্লু সাবস্ক্রাইবাররাই ডিএম পাঠাতে পারতেন।

যদিও টুইটার একে স্প্যাম মেসেজ কমানোকে কারণ হিসাবে দেখাচ্ছে, এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এটি আসছে রাখঢাক খানিকটা কমিয়েই ব্যবহারকারীদের ‘পেইড সাবস্ক্রিপশনে’ ঢোকানোর পাঁয়তারা।

এর সঙ্গে মিল রেখেই যেন টুইটার এই ডিএম-এর ঘোষণার সঙ্গে জুড়ে দিয়েছে, আরও বেশি ডিএম পাঠাতে হলে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে রয়েছে পেইড গ্রাহক হওয়ার পেইজের একটি লিংক।