২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিফার্বিশড আইফোন ৮ ও ৮ প্লাস বিক্রি শুরু

ফেরত নেওয়ার পর সংস্কার করা হয়েছে এমন আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস বিক্রি শুরু করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর থেকে এই ‘রিফার্বিশড’ আইফোনগুলো বিক্রি করা হচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 08:33 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

স্পেস গ্রে, সিলভার এবং গোল্ড রঙের এই ডিভাইসগুলোতে রয়েছে ৬৪জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এই আইফোন ৮-এর দাম রাখা হবে ৪৯৯ ডলার এবং আইফোন ৮ প্লাস-এর ক্ষেত্রে অংকটা ৫৯৯ ডলার। এগুলোর সঙ্গে দেওয়া হচ্ছে একদম নতুন একটি ব্যাটারি, এক বছরের ওয়ারেন্টি আর আসল অ্যাকসেসোরিজ।

বর্তমানে একদম নতুন আইফোন ৮-এর দাম রাখা হয় ৫৯৯ ডলার। তাই রিফার্বিশড আইফোন ৮ কিনলে ব্যবহারকারীরা একশ’ ডলার খরচ বাঁচাতে পারবেন।

অ্যাপলের রিফার্বিশড পণ্য একদম নতুনের মতোই হওয়ায় রিফার্বিশড আইফোন ৮ বা ৮ প্লাস কেনা বেশ ভালো সিদ্ধান্ত হবে, এমনটাই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জ-এর।

২০১৭ সালের সেপ্টেম্বরে বাজারে আনা হয় আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস। ওই মাসেই এই ডিভাইসগুলোতে অডিও সমস্যা দেখা যায়। সে সময় ব্যবহারকারীদের কয়েকটি অভিযোগে বলা হয়, আইফোনে কথা বলা আর ফেইসটাইম কলের সময় এ শব্দ শোনা যায়।

এছাড়াও চলতি বছর সেপ্টেম্বরে আইফোন ৮-এর লজিক বোর্ডে ত্রুটি পাওয়ার খবর পাওয়া যায়।

পুরনো খবর:

আইফোন ৮-এর লজিক বোর্ডে ত্রুটি
আইফোন ৮-এ শব্দ সমস্যা, স্বীকার করলো অ্যাপল