সৌর ব্যতিচার: স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে ৮ দিন
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে টানা আট দিন বাংলাদেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল।
বুধবার বিএসসিএলের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার শঙ্কা থাকে।
বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময়
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বলছে, সৌর ব্যতিচারের সময়টা তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।
দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেয়।
পুরনো খবর:
