২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এইমস বাংলাদেশের চেয়ারম্যান মনজুরুল হক মারা গেছেন

বগুড়ার নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এইমস বাংলাদেশের চেয়ারম্যান মনজুরুল হক মারা গেছেন

মনজুরুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 06:22 PM

Updated : 26 Sep 2026, 06:22 PM

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি— এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনজুরুল হক মারা গেছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তার মৃত্যুতে এইমস অব বাংলাদেশ লিমিটেড ও ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের (ওর্কোয়েস্ট) পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীরা শোক জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার নামাজগড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদ ও বগুড়ায় তার জানাজা হয়।

মনজুরুল হক টানা ২৫ বছর এইমস অব বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা নেন মনজুরুল হক। একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালটেন্টসের ‘সার্টিফাইড ম্যানেজমেন্ট কনসালটেন্ট’ (সিএমসি) ছিলেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।