এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা
বিভিন্ন শাখা ও বিভাগগুলোর অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
এনআরবি ব্যাংকের ‘ইয়ার-টু-ডেট’ ব্যবসায়িক পর্যালোচনা সভা হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলতি বছরের ত্রৈমাসিকে বিভিন্ন শাখা ও বিভাগগুলোর অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। লক্ষ্য অর্জনে দিক নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।”
ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই সভার প্রধান অতিথি ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও কিমিয়া সাদাত, উপব্যবস্থাপনা পরিচালক এম. রাশিদুল হুদা সভায় উপস্থিত ছিলেন।
