১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

ব্র্যাক হেলথকেয়ার এখন নোয়াখালীতে

“স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে এবং মানবিক।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 04:32 PM

Updated : 16 Oct 2026, 04:32 PM

ঢাকার বাইরে প্রথম জেলা হিসেবে নোয়াখালীতে কার্যক্রম শুরু করেছে ব্র্যাক হেলথকেয়ার।

বৃহস্পতিবার মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ডের ৫২৩ নম্বর ভবনে শাখাটি উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

ব্র্যাক হেলথকেয়ার বলছে, নতুন শাখায় ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টাল হেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের পরিষেবা রয়েছে।

তামারা হাসান আবেদ বলেন, “স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে এবং মানবিক। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু।

“আমাদের জন্য এটি শুধু একটি নতুন সেন্টারের উদ্বোধন নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা।”

ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “ব্র্যাক হেলথকেয়ারে আমরা শুধু চিকিৎসাসেবাই প্রদান করি না; বরং আমাদের অন্তর থেকে, ভালোবাসা ও শ্রদ্ধাবোধের সঙ্গে সেই সেবা নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের প্রতিটি সেবার মূল লক্ষ্য থাকে রোগীর সুস্থতা।”

এ সময় ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের প্রধান ড. তৌফিক হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

২০২৩ সালে ঢাকার মিরপুরে যাত্রা করে ব্র্যাক হেলথকেয়ার। পরে ঢাকার উত্তরা, সিদ্বেশ্বরী ও বাড্ডায় শাখা খোলে ব্র্যাক এন্টারপ্রাইজেসের সহযোগী প্রতিষ্ঠানটি।