২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার টিলাইভ এখন ফুডপ্যান্ডায়

গুলশান-বনানী ও চট্টগ্রামের একটি আউটলেট থেকে টিলাইভের বিভিন্ন ধরনের বাবল টি ও পানীয় অর্ডার করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 06:34 PM

Updated : 28 Nov 2026, 06:34 PM

মালয়েশিয়ার বাবল টি ব্র্যান্ড টিলাইভের পানীয় এখন ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দারা।

ঢাকায় ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে বলে শনিবার ফুডপ্যান্ডা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

চুক্তির ফলে ঢাকার গুলশান-বনানী ও চট্টগ্রামের একটি আউটলেট থেকে টিলাইভের বিভিন্ন ধরনের বাবল টি ও পানীয় অর্ডার করা যাবে। নির্দিষ্ট কিছু পানীয়তে ১৫ শতাংশ ছাড়ও থাকছে।

চুক্তিতে ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী এবং এ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী স্বাক্ষর করেন।

জুবায়ের সিদ্দিকী বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পাওয়া বাবল টি ব্র্যান্ডগুলোর একটি টিলাইভ। বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্র্যান্ডটির পানীয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”

আশমিতা ইরাদ আলী বলেন, “এই অংশীদারিত্বের ফলে নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর পাশাপাশি বাংলাদেশে টিলাইভের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।”

মালয়েশিয়ায় টিলাইভের ৯৫০টিরও বেশি আউটলেট রয়েছে। বাংলাদেশের মতো বিভিন্ন আন্তর্জাতিক বাজারে নিজেদের কার্যক্রম বাড়াচ্ছে ব্র্যান্ডটি।