২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন আলভেস

ফ্রি ট্রান্সফারে পুমাস ইউএনএএমে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন আলভেস

দানি আলভেস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 03:47 PM

Updated : 22 Jul 2022, 03:47 PM

নতুন ঠিকানা বেছে নিলেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেস। ফ্রি ট্রান্সফারে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দিলেন তিনি।

ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার আলভেসকে দলে ভেড়ানোর কথা জানানো হয়। গত মাসে বার্সেলোনায় আলভেসের দ্বিতীয় অধ্যায়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল।

২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনায় প্রথম মেয়াদে দারুণ সব সাফল্য পেয়েছেন আলভেস। ৬টি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন আরও অনেক শিরোপা।

১৭ বছর ইউরোপের ক্লাব সেভিয়া, বার্সোলোনা, ইউভেন্তুস, পিএসজিতে খেলে ২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে যোগ দেন তিনি। বকেয়া পারিশ্রমিক নিয়ে ঝামেলায় গত বছর সেপ্টেম্বরে চুক্তি বাতিল করেন ৩৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

সবশেষ মৌসুমে বার্সোলোনার হয়ে লা লিগায় ১৪ ম‍্যাচে খেলেন আলভেস। এবার তিনি নামবেন নতুন অভিযানে।