২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার 'দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যেন তারার মেলা বসেছিল। লন্ডনে জমকালো অনুষ্ঠানে ছিলেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। অনেকেই আসেন স্বপরিবারে। আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপেকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন লিওনেল মেসি। এই তিন জনের কেউ অবশ্য অনুষ্ঠানে আসেননি। মেয়েদের বর্ষসেরা হয়েছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। ছবি: রয়টার্স ও ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 04:03 AM

Updated : 16 Jan 2024, 04:18 AM

Image

স্ত্রীর সঙ্গে সাবেক ডাচ ফুটবলার পাত্রিক ক্লুইভার্ট।

Image

পরিবারের সঙ্গে সেরা গোলরক্ষকের পুরস্কার জয়ী এদেরসন।

Image

বিজয়ীদের মাঝে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Image

মেয়েদের ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক ম্যানচেস্টার ইউনাউটেডের ম্যারি ইয়ার্পসকে অভিনন্দন জানান পেপ গুয়ার্দিওলা। 

Image

মেয়েদের সেরা ফুটবলার আইতানো বনমাতি।

Image

কিংবদন্তি নারী ফুটবলার ব্রাজিলের মার্তা।

Image

ব্রাজিলিয়ান গ্রেট রবের্তো কার্লোস।

Image

মেয়েদের বর্ষসেরা একাদশ।

Image

বর্ষসেরা পুরুষ ফুটবলের কোচ পেপ গুয়ার্দিওলা। 

Image

বর্ষসেরা গোলরক্ষক এদেরসন।