২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইপজিগের নতুন কোচ রোসা

তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে জার্মান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 08:37 PM

Updated : 08 Sep 2022, 08:37 PM

দোমেনিকো তেদেস্কোকে ছাঁটাইয়ের পরদিনই নতুন কোচ নিয়োগ দিল লাইপজিগ। মার্কো রোসার কাঁধে দলের দায়িত্বভার তুলে দিল জার্মান ক্লাবটি।

৪৫ বছর বয়সী রোসার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে লাইপজিগ।

এ মৌসুমের শুরু থেকেই পথহারা লাইপজিগ। বুন্ডেসলিগায় প্রথম পাঁচ রাউন্ডে স্রেফ একটি জিতেছে তারা; ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নেমে গেছে ১১ নম্বরে। আর চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারে তারা।

গত ডিসেম্বরে লাইপজিগের দায়িত্ব নেওয়া তেদেস্কোর শুরুটা অবশ্য ভালোই ছিল। তার কোচিংয়ে ১১ নম্বর থেকে উঠে এসে চার নম্বরে থেকে বুন্ডেসলিগার গত আসর শেষ করে দলটি। তার হাত ধরেই প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পায় দলটি; সবশেষ জার্মান কাপের ফাইনালে টাইব্রেকারে হারায় ফ্রাইবুর্ককে।

তারপরও ক্লাবের কর্তাদের আস্থা ধরে রাখতে পারলেন না ৩৬ বছর বয়সী এই কোচ।

তার উত্তরসূরি রোসাকেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বরুশিয়া মনশেনগ্লাডবাখের কোচ ছিলেন। পরে ২০২১-২২ মৌসুমে কাজ করেন বরুশিয়া ডর্টমুন্ডে। তবে গত মে মাসে তাকে ছাঁটাই করে দেয় ক্লাবটি।

আগামী শনিবার সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রোসার লাইপজিগ অধ্যায়।