জার্মানিকে এগিয়ে রাখছেন আগুয়েরো
তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে হয়তো কিছুটা বাড়তি চাপে ভুগছেন সের্হিও আগুয়েরো। তাই চাপ কমাতেই বুঝি শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ জার্মানিকে এগিয়ে রাখলেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
রিও দে জেনেইরোর মারাকানায় রোববার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানির ও আর্জেন্টিনা।
প্রতিপক্ষকে ফেভারিট মেনে আগুয়েরো বলেন, “বিশ্বকাপ জেতার ব্যাপারে ব্রাজিলের সঙ্গে জার্মানি সবসময়ই ফেভারিট থাকে। এখন পর্যন্ত সেভাবেই তারা খেলে এসেছে। তাই আমাদেরকে নিজেদের খেলাটা খেলতে হবে। সব চাপ তাদের উপর।”
শুধু কি চাপ কমাতে এই কথা; দল দুটির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাব কি তাতে একটুও নেই?
অন্যদিকে, গ্রুপ পর্বের তিন ম্যাচসহ দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা প্রতিটি জয় পেয়েছে ন্যূনতম গোলের ব্যবধানে। আর নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে দলটি জেতে ৪-২ ব্যবধানে।
প্রতিযোগিতার শুরু থেকেই ঊরুর চোট ভোগাচ্ছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আগুয়েরোকে। সে কারণে দ্বিতীয় রাউন্ড ও শেষ আটের ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি। তবে সেমি-ফাইনালে বদলি হিসেবে নেমে টাইব্রেকারে লক্ষ্যভেদ করেন আগুয়েরো।
