২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেসি ফ্যাক্টর'!

সুইজারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি ছয়বারের লড়াইয়ে চারবারই জিতেছে আর্জেন্টিনা, বাকি দুটি হয়েছে ড্র। ২০১২ সালে সবশেষ দেখায় ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে মঙ্গলবার শেষ ষোলোতে এই দুই দলের ম্যাচেও হয়ত মেসিই বড় ব্যবধান হয়ে দাঁড়াবেন। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল করা মেসি ফর্মেই আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 03:44 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

শেষ ষোলোতে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা দে সাও পাওলো, সাও পাওলো

ধারণক্ষমতা: ৬২ হাজার ৬০১

ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: ইয়োনাস এরিকসন (সুইডেন)

# আর্জেন্টিনা-সুইজরল্যান্ডের ছয়বারের দেখায় আর্জেন্টিনা ১৪ গোল পেয়েছে, সুইজারল্যান্ড করেছে মাত্র ৩ গোল।

# এই বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে পরিচ্ছিন্ন খেলা আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডই উপহার দিয়েছে। গ্রুপ পর্বের তিন ম্যাচে দুই দলই মাত্র একটি করে হলুদ কার্ড দেখেছে।

# ১৯৫৪ সালের পর আর বিশ্বকাপের শেষ আটে খেলেনি সেই আসরের স্বাগতিক সুইজারল্যান্ড।

# গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জেতা চার দলের একটি আর্জেন্টিনা।