২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের 'প্রিয়' প্রতিপক্ষ চিলি!

শেষ ষোলোর প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি হয়ত এক পাক নেচেই নিয়েছেন। এই পর্বে তাদের প্রতিপক্ষ যে চিলি। 'প্রিয়' প্রতিপক্ষ বলতে যদি কিছু থাকে, চিলি তাহলে ব্রাজিলের কাছে ঠিক তাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 02:47 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

চিলির বিপক্ষে এ পর্যন্ত ৬৮টি ম্যাচের ৪৮টিই জিতেছে ব্রাজিল। বিশ্বকাপে এই হিসাবটা তো আরো সমৃদ্ধ। এর আগে ব্রাজিলের কাছে হেরে তিন বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে চিলি।

শেষ ষোলোতে ব্রাজিল-চিলি ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও মিনেইরাও, বেলো হরিজন্তে

ধারণক্ষমতা: ৫৮ হাজার ১৭০

ম্যাচ শুরু: শনিবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)

# এর আগে ব্রাজিলের কাছে হেরে তিন বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে চিলি। ১৯৬২ সালে স্বাগতিক চিলিকে সেমি-ফাইনালে হারিয়েছিল ব্রাজিল। ১৯৯৮ ও ২০১০ সালে তারা ব্রাজিলের কাছে হেরেছিল শেষ ষোলোতে। বিশ্বকাপে লাতিন দুই দলের সাক্ষাতও এই তিনবারই।

# ব্রাজিলের নেইমার ও চিলির আলেক্সিস সানচেস, এই দুই ফরোয়ার্ড বার্সেলোনার সতীর্থ, তারা দুজনে ভালো বন্ধুও বটে।

# ব্রাজিল-চিলির সর্বশেষ সাক্ষাত গত নভেম্বরে। কানাডায় সেই ম্যাচটি ২-১ গোলে জেতে ব্রাজিল।