জাপানের কোচের পদত্যাগ
গ্রুপ পর্ব থেকে দলের বিদায়ের দায় মাথায় নিয়ে বুধবার সরে দাঁড়িয়েছেন জাপানের কোচ আলবের্তো জাক্কেরোনি।
মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে ৪-১ গোলের হার দিয়ে শেষ হয়েছে জাপানের বিশ্বকাপ। 'সি' গ্রুপে তলানিতে থেকে দেশে ফিরছে এশিয়ার দেশটি।
কিয়োদো নিউজকে জাক্কেরোনি বলেন, "খেলার কৌশল এবং আমরা কিভাবে খেলবো তা আমিই ঠিক করেছিলাম। আমি পূর্ণ দায় নিতে চাই।
ইতালির এই কোচ জানান, কোচিং স্টাফের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
"আমার আরেকটি সুযোগ থাকলে এই খেলোয়াড় এবং স্টাফদেরকেই আমি বেছে নিতাম।"
২০১০ সালের অগাস্টে জাপানের ষষ্ঠ বিদেশি কোচ হিসেবে নিয়োগ পান জাক্কেরোনি।
আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ শিরোপা ধরে রাখতে লড়বে জাপান।
