২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরল সমীকরণ: গ্রুপ ‘এইচ’

টানা দ্বিতীয় ম্যাচ জেতা বেলজিয়ামের নকআউট পর্ব নিশ্চিত হলেও ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল এখনও নিশ্চিত হয়নি। পরের রাউন্ডে বেলজিয়ামের সঙ্গী হওয়ার সুযোগ আছে বাকি তিনটি দলেরই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 03:18 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

তবে গ্রুপ সেরা হওয়ার সুযোগ আছে শুধু বেলজিয়াম ও আলজেরিয়ার। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে হার এড়ালেই অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে বেলজিয়াম। তবে বেলজিয়াম যদি হারে এবং আলজেরিয়া যদি জেতে তাহলে গ্রুপ সেরা হবে আলজেরিয়া। কারণ, তখন গোল পার্থক্যে বেলজিয়ামের চেয়ে এগিয়ে যাবে প্রতিযোগিতার একমাত্র আরব দেশটি।

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
বেলজিয়াম২২০০৩১+২৬
 আলজেরিয়া২১০১৫৪+১৩
 রাশিয়া২০১১১২−১১
 দক্ষিণ কোরিয়া২০১১৩৫-২১

আলজেরিয়া:

রাশিয়ার বিপক্ষে জিতলেই সেরা ষোলোর টিকেট পাবে আলজেরিয়া।

ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে তাদের। তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের উপর নির্ভর করতে হবে দলটির। ওই ম্যাচটি ড্র হলে আর চিন্তা করতে হবে না তাদের।

আলজেরিয়া যদি ড্র করে এবং দক্ষিণ কোরিয়া যদি বেলজিয়ামকে হারায় তাহলে আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট হবে সমান চার। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব। শেষ রাউন্ড শুরুর আগে গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়ার (-২) চেয়ে এগিয়ে আলজেরিয়া (+১)।

রাশিয়া:

দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে জিততেই হবে রাশিয়াকে এবং প্রার্থনা করতে হবে যেন বেলজিয়ামের বিপক্ষে দক্ষিণ কোরিয়া পয়েন্ট হারায়।

দক্ষিণ কোরিয়া জিতলেও অবশ্য সম্ভাবনা থাকবে রাশিয়ার। তখন দুই দলেরই পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব।

শেষ রাউন্ড শুরুর আগে গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়ার (-২) চেয়ে সামান্য এগিয়ে রাশিয়া (-১)।

দক্ষিণ কোরিয়া:

রাশিয়ার মতো দক্ষিণ কোরিয়ারও পরের রাউন্ডে খেলতে হলে জিততেই হবে এবং প্রার্থনা করতে হবে যেন রাশিয়ার বিপক্ষে আলজেরিয়া যেন না জেতে।    

দক্ষিণ কোরিয়া জিতলে ও অন্য ম্যাচটি ড্র হলে আলজেরিয়া ও এশিয়ার দলটির পয়েন্ট হবে সমান ৪। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব। গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়ার (-২) চেয়ে এগিয়ে আছে আলজেরিয়া (+১)।

আবার রাশিয়া জিতলেও সম্ভাবনা থাকবে এশিয়ার দেশটির। তখন দুই দলেরই পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব। প্রথম দুই ম্যাচ শেষে গোল ব্যবধানে দক্ষিণ কোরিয়ার (-২) চেয়ে সামান্য এগিয়ে রাশিয়া (-১)।