২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষ আফ্রিকার বলেই...

দ্বিতীয় পর্বে পা রাখার পথে একধাপ এগিয়ে যেতে রোববার আলজেরিয়ার বিপক্ষে পোর্তো আলেগ্রের বেইরা রিও স্টেডিয়ামে খেলতে নামবে দক্ষিণ কোরিয়া। তাদের এই ম্যাচের প্রতিপক্ষ আফ্রিকার বলেই বাড়তি একটি প্রেরণা আছে। বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে এখনো হারেনি দক্ষিণ কোরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

'এইচ' গ্রুপের দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও বেইরা রিও, পোর্তো অ্যালেগ্রে

ধারণক্ষমতা: ৪৮ হাজার ৮৪৯

ম্যাচ শুরু: রোববার রাত ১টা (বাংলাদেশ সময়)

রেফারি: উইলমার রলদান (কলম্বিয়া)

# ব্রাজিল বিশ্বকাপে খেলা একমাত্র আরব দেশ আলজেরিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া গোলটি ২৮ বছরের মধ্যে বিশ্বকাপে তাদের প্রথম।

# আফ্রিকা থেকে সবার শেষে ব্রাজিলের টিকেট পাওয়া দল আলজেরিয়া। প্লে-অফের দ্বিতীয় লেগে বুরকিনা ফাসোকে ১-০ গোলে হারায় তারা।

# বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সেরা সাফল্য দেশের মাটিতে ২০০২ সালে সেমি-ফাইনাল খেলা। বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলা এশিয়ার প্রথম দেশ তারা।

# বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ৩০তম ম্যাচ হবে এটি, এশিয়ার অন্য যেকোনো দেশের চেয়ে বেশি এটা।

# বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে এখনো হারেনি দক্ষিণ কোরিয়া। ২০০৬ সালে টোগোকে ২-১ গোলে হারিয়েছে তারা, গত বিশ্বকাপে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

# দুই দলের একমাত্র সাক্ষাতে মেক্সিকোয় ১৯৮৫ সালের প্রীতি ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।