২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে নেই উরুগুয়ে অধিনায়ক

ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে উরুগুয়ের জন্য বড় এক আঘাত। বাঁ হাটুর চোটের কারণে সেই ম্যাচে অধিনায়ক দিয়েগো লুগানোকে পাচ্ছে না দুইবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 12:42 AM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার উরুগুয়ে ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাঁ হাটুতে ব্যথার কারণে অনুশীলন করতে পারেননি ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার।

“বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের পরের ম্যাচে খেলা হচ্ছে না দিয়েগো লুগানোর। বাঁ হাটুতে ব্যথা অনুভব করছেন… সাম্প্রতিক সময়ে যা প্রবল হয়েছে। এর কারণে তার খেলায় প্রভাব পড়ছে।”

এমআরআই স্ক্যানে নির্দিস্ট কোনো সমস্যা পাওয়া যায়নি। তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।

কোস্টা রিকার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারছেন না রাইট ব্যাক ম্যাক্সি পেরেইরা। তাই রক্ষণ নিয়ে ভাবতেই হচ্ছে কোচ অস্কার তাবারেসকে।
তবে চোট কাটিয়ে মাঠে ফেরার পথে রয়েছেন স্ট্রাইকার লুইস সুয়ারেস। কোস্টা রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলা হয়নি এবারের আসরে দলের সবচেয়ে বড় তারকার।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে উরুগুয়ের মতো স্বস্তিতে নেই ইংল্যান্ডও। তাই পরের ম্যাচে হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।