দায় নিলেন কাসিয়াস
নিজের ভুলেও হজম করতে হয়েছে একটি গোল। তবে নেদারল্যান্ডসের কাছে গুণে গুণে ৫ গোল খাওয়ার দায় নিজের কাঁধে নিলেন স্পেনের অধিনায়ক ইকার কাসিয়াস। ৫-১ গোলের বড় পরাজয়ে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো করতে না পারায় সব সমালোচনাই মেনে নিচ্ছেন এই গোলরক্ষক।
শুক্রবার সালভাদরে এগিয়ে গিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনই। কিন্তু রবিন ফন পের্সির অসাধারণ এক হেডে ম্যাচে ফেরে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস।
আরিয়েন রবেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। তবে স্পেনের বড় পরাজয়ে কাসিয়াসের ব্যর্থতাটা ফুটে ওঠে পের্সির দ্বিতীয় আর ডাচদের চতুর্থ গোলে।
নিজের ভুলেই চতুর্থ গোলটি খেলেন কাসিয়াস।
বিধ্বস্ত কাসিয়াস।
পুরো ম্যাচে কাসিয়াসের পারফরম্যান্স দেখে বোঝা যায়, বয়স হয়ে গেছে রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষকের। ৩৩ বছর বয়সী কাসিয়াস নিজেও স্বীকার করেন, তিনি আর তার সেরা ফর্মে নেই।
"যতটা প্রয়োজন ছিল, আমি আসলে সেই পর্যায়ে ছিলাম না। সব সমালোচনাই মেনে নিতে হবে আমাকে।"
