ম্যাচের ৬৫ সেকেন্ডে গোল হজম করার পর, সেটি শোধের জন্য মরিয়া চেষ্টা চালাল তুরস্ক। আক্রমণের ঝড় বইয়ে দিল প্যারাগুয়ের উপর। কিন্তু গোলমুখে একের পর এক ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলটি আর পাওয়া হলো না তাদের। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারলেন না দলটির ফুটবলাররা, ভাঙে পড়লেন কান্নায়। একজন কম নিয়েও আর্দা গিলেরদের ১-০ গোলে হারিয়ে আনন্দে ভাসল প্যারাগুয়ে। ছবি: রয়টার্স