এবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ফজলুর রহমান
তিনি ১৯৯৭ সালে এবি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বেসরকারি খাতের এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মো. ফজলুর রহমান।
তিনি পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। গত বৃহস্পতিবার থেকে তার নিয়োগ কার্যকর হয় বলে রোবাবর ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১৯৯৭ সালে এবি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন ফজলুর রহমান। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফজলুর রহমানের ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় অভিজ্ঞতা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
