ফ্রেমে বন্দি কানাডার ঐতিহাসিক জয় আর দক্ষিণ আফ্রিকার কষ্ট
দুই দলের জন্যই ম্যাচটি ছিল নতুন আরেক ইতিহাস গড়ার উপলক্ষের। দক্ষিণ আফ্রিকানদের জমাট রক্ষণে অনেক প্রচেষ্টা বিফলে যাওয়ার পর, শেষ দিকে চমৎকার গোলে ব্যবধান গড়ে দিলেন স্টেফেন অন্তুনজুস্তাক। উল্লাসে ফেটে পড়ল কানাডা শিবির, নেচে উঠল দলটির সমর্থকরা। অন্যপাশে, স্বপ্নযাত্রা থেমে যাওয়ার হতাশায় ছেয়ে গেল প্রতিটি দক্ষিণ আফ্রিকানের মুখ। ছবি: রয়টার্স