Published : 01 Jul 2026, 05:06 AM
সুইডেনের বিপক্ষে নকআউটের লড়াইকে একপেশে করে তুলল ফ্রান্স। আক্রমণে ঝড় তুলে তাদের জালে তিনবার বল পাঠিয়ে নতুন এক ইতিহাস গড়ল দিদিয়ে দেশোঁর দল।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স।
প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে অন্তত তিনটি করে গোল করল ফরাসিরা।
এই রেকর্ডের পথে ফ্রান্সের যাত্রা শুরু হয়েছিল গত আসরের ফাইনালে। যদিও সেদিন শেষটা তাদের হয়েছিল প্রচণ্ড হতাশায়। আর্জেন্টিনার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ ড্রয়ের পর, টাইব্রেকারে হেরে গিয়েছিল ফ্রান্স।
প্রতিপক্ষের জালে তিন গোল দেওয়ার ধারা ধরে রেখে দলটি এবার সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে। গ্রুপ পর্বে পরের দুই ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ ও নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে তুলে নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং একটি করেছেন ব্রাডলে বার্কোলা।
আবার এমবাপের জোড়া গোল, ভয়ঙ্কর-সুন্দর ফ্রান্স
রোনালদো-লেওনিদাসকে টপকে চূড়ায় এমবাপে
আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের সামনে নরওয়ে