ম্যাচের অনেকটা সময় হলো না তেমন কিছু। এরপর অনেক কিছু ঘটতে থাকল একের পর এক। রেফারির পকেট থেকে বের হলো লাল কার্ড, বসনিয়ার খেলোয়াড় হলেন বহিষ্কার। এর আগে পরে চলতে থাকল সুইজারল্যান্ডের গোল উৎসব। গ্যালারিতে একদল সমর্থকের উচ্ছ্বাস বেড়ে হলো কয়েক গুণ, অন্যপাশে মিউয়ে গেল আরেক দল। ছবি: রয়টার্স