১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাগুরায় বিক্রি হওয়া শিশু উদ্ধার

শিশুটিকে তার বাবা ২৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন, বলেন পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 01:58 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

মাগুরায় বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেনের ভাষ্য, দুই মাসের শিশুটিকে তার বাবা ২৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন। 

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, শিশুটিকে মঘি ইউনিয়নের দক্ষিণবীরপুর গ্রামের এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। 

পুলিশ সুপার বলেন, দুই মাস আগে শিশুটিকে বিক্রি করা হয়। শিশুটির বাবা তার স্ত্রীকে বলেন, তাদের সন্তানকে জিনে নিয়ে গেছে।