Published : 14 Jun 2026, 10:50 AM
২৮ বছর পর বিশ্ব মঞ্চে ফেরার উপলক্ষটা জয় দিয়ে রাঙিয়েছে স্কটল্যান্ড। ফক্সবরোর বস্টন স্টেডিয়ামে, ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা। জন ম্যাকগিনের গোলে ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে স্কটিশরা। এবারের আগে বিশ্ব মঞ্চে তাদের জয় ছিল ১৯৯০ সালে, সুইডেনের বিপক্ষে। ছবি: রয়টার্স




