‘মেসিকে অধিনায়ক ও নেতা হিসেবে পাওয়ার সুবিধা অনেক’
লিওনেল মেসির পাশাপাশি কোচ লিওনেল স্কালোনিরও প্রসংশা করলেন জুলিয়ানো সিমেওনে।
চার বছর আগে লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি যেদিন বিশ্বকাপ উঁচিয়ে ধরলেন, সেদিন দারুণ এক উপহার পেয়ে গিয়েছিলেন জুলিয়ানো সিওমেন। মেসির শিরোপা জয়ের দিনটি, ১৮ ডিসেম্বর যে ছিল তার জন্মদিন।
জন্মদিনের উপহার সেদিন ঘরে বসে পেয়েছিলেন জুলিয়ানো। ২৩ বছর বয়সী এই উইঙ্গার এবার নিজেই এসেছেন বিশ্বকাপে খেলতে এবং এখন মেসি তার সতীর্থ।
প্রতিদিন মেসিকে অনুশীলনে সেরা উপায়ে প্রস্তুত হতে সবুটুকু নিংড়ে দিতে দেখা, অধিনায়ক হিসেবে তাকে পাওয়া, জুলিয়ানোর কাছে অন্যরকম অনুভূতির। এই মহাতারকাকে নিয়ে বলতে গিয়ে জুলিয়ানোর কণ্ঠে কেবল প্রশংসাই ঝরল।
“মেসিই সবকিছু। তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। অধিনায়ক এবং নেতা হিসেবে তাকে পাওয়টা অনেক সুবিধার। তাকে প্রতিদিন অনুশীলন করতে দেখা, যেভাবে তিনি নিজেকে উৎসর্গ করেন, তাতে এটা পরিষ্কার যে, তিনি যা অর্জন করেছেন, তার কোনোটাই আকস্মিক নয়।”
“২০২২ সালে আমার জন্মদিনের তার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা দেখাটা-একজন আর্জেন্টাইন হিসেবে আমার জন্য ছিল বিরাট গর্বের বিষয়।”
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নেপথ্যের কারিগর ছিলেন লিওনেল স্কালোনি। ৪৮ বছর বয়সী এই কোচকে ডাগআউটে নিয়েই যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার আসরে মুকুট ধরে রাখার লড়াইয়ে নামবে আলবেসিলেস্তারা। স্কালোনির প্রশংসাও পঞ্চমুখ হলেন জুলিয়ানো।
“তিনি এমন একজন কোচ, যিনি প্রতিটি খেলোয়াড়ের প্রয়োজনটা বুঝেন।”
