ছবির পাতায় অবিশ্বাস্য এক লড়াই আর সমর্থকদের উন্মাদনা
৪০ ছাড়িয়ে যাওয়া দুই গ্রেটের মুখোমুখি লড়াইয়ে লম্বা একটা সময় পর্যন্ত হলো না তেমন কিছু। কিন্তু শেষে গিয়ে যত কিছু হলো, তা টরন্টো স্টেডিয়ামে এই লড়াইকে দুর্দান্ত, রোমাঞ্চকর এক ম্যাচের তকমা দিবে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া রেকর্ডেরও সাক্ষী হলো টরন্টো। যোগ করা সময়ে অনেক নাটকীয়তায় রেফারি যখন শেষে বাঁশি বাজালেন, ক্রোয়াট শিবিরে তখন পিনপতন নিরবতা, আর পর্তুগিজ কোচ-খেলোয়াড়-সমর্থকরা ফেটে পড়ল বাঁধভাঙা উল্লাসে। ছবি: রয়টার্স