Published : 25 Jun 2026, 05:33 PM
কানাডার বিপক্ষে গোল করে ছোট্ট একটা তালিকায় জায়গা করে নিলেন ইয়োহান মানজাবি। যেখানে আছেন কেবল বিশ্বকাপ জয়ী দুই ফুটবলার কিলিয়ান এমবাপে ও টমাস মুলার।
কানাডা ও সুইজারল্যান্ড ম্যাচে প্রাপ্তি আছে আরও। সেগুলো দেখে নেওয়া যাক।
২
বিশ্বকাপের এবারের আসরের দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো গ্রুপসেরা হয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। কানাডা তা পারেনি, গ্রুপ রানার্স আপ হয়ে জায়গা পেয়েছে দ্বিতীয় পর্বে।
৩
রুবেন ভার্গাস ও ইয়োহান মানজাবির গোলে কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় সুইজারল্যান্ড।
২০১৪ বিশ্বকাপে প্রথম সুইস ফুটবলার হিসেবে তিন গোলে অবদান রাখেন জেরদান শাচিরি। এই আসরে তাকে স্পর্শ করলেন দুইজন ভার্গাস ও মানজাবি। তিনটি গোল জড়িয়ে আছে ভার্গাসের নাম, চার গোলে মানজাবি।
৬
সুইজারল্যান্ডের ষষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে তিন কিংবা তার চেয়ে বেশি গোল করেছেন মানজাবি। শাচিরির পর তিনিই প্রথম।
৪
দ্বিতীয় ইউরোপিয়ান দল হিসেবে সবশেষ চার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬)। এই চার আসরে তাদের পাশাপাশি নকআউট পর্বে জায়গা পেয়েছে শুধুমাত্র ফ্রান্স।
৪
তৃতীয় অনূর্ধ্ব ২১ বছর বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে চার কিংবা তার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন ইয়োহান মানজাবি।
২০১৮ আসরে চার গোলে অবদান রাখেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। আর ২০১০ সালে ৮ গোলে অবদান রাখেন জার্মানির টমাস মুলার।