২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল ১১ জাপান ১

দুই দশক পর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকা ও এশিয়ার এই দুটি দল।

ব্রাজিল ১১ জাপান ১
ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে অনেক পিছিয়ে থাকলেও সবশেষ দেখায় জিতেছে জাপান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 06:35 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল।

হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

তার আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।

১

আন্তর্জাতিক ফুটবলে জাপানের বিপক্ষে ১৪ বারের দেখায় কেবল একবারই হেরেছে ব্রাজিল (১১ জয়, ২ ড্র), আর সেটি দুই দলের সবশেষ সাক্ষাতে। গত অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারায় জাপান। 

২

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দল দুটি। আগের দেখায় ২০০৬ সালের জার্মানি আসরে গ্রুপ পর্বে ৪-১ গোলে জিতেছিল সেলেসাওরা।

৩৬

গত ৩৬ বছরে কখনও কোনো বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতে বিদায় নেয়নি ব্রাজিল। সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল ১৯৯০ আসরে, শেষ ষোলোয় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হেরে। 

৫

ব্রাজিল যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে বিশ্বকাপে এটি জাপানের কেবল পঞ্চম নকআউট ম্যাচ এবং আগের চারটি তারা জিততে পারেনি।

গত দুটি বিশ্বকাপসহ চারবার শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে জাপান।

১০

তবে ব্রাজিলের বিপক্ষে অক্টোবরের প্রীতি ম্যাচে জয়সহ সবশেষ ১০ ম্যাচে অপরাজিত আছে জাপান।

৪

চলতি আসরে ব্রাজিলের মাতেউস কুইয়া গোলের জন্য লক্ষ্যে চারটি শট নিয়ে তিনটিতেই সফল হয়েছেন। ভিনিসিউস তিন ম্যাচে করেছেন চার গোল, যা গ্রুপ পর্বে ব্রাজিলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। এখানে তার সঙ্গী রোনালদো (২০০২), নেইমার (২০১৪) ও জাইরজিনিয়ো (১৯৭০)।