Published : 20 Jun 2026, 07:03 PM
বিশ্বকাপে জয়ে ফেরার লক্ষ্যে সুইডেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। তবে এই ম্যাচে দলটির তারকা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
অনুশীলনের সময় সতীর্থের সঙ্গে আকস্মিক সংঘর্ষে ডিফেন্ডার কুইন্টেন টিম্বার হিউস্টনের এই ম্যাচ থেকে ছিটকে গেছেন আগেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডি ইয়ংয়ের খেলার কথাও নিশ্চিত করতে পারেননি নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কুমান।
“একটি সংঘর্ষের কারণে কুইন্টেন হালকা কনকাশনে আক্রান্ত হয়েছে, তাই এই ম্যাচে সে খেলবে না। এই ম্যাচের পর সে হয়তো খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।”
“ফ্রেংকির শারীরিক অবস্থা নিয়েও সামান্য কিছু সমস্যা রয়েছে। সে অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছে। তবে আগামীকাল (শনিবার) তার অবস্থা কেমন হয়, দেখা যাক। আমি নিশ্চিত নই, আমি জানি না। আঘাতটা ওর পেটের নিচের দিকে।”
‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ ড্র করে নেদারল্যান্ডস। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সুইডেনের মুখোমুখি হবে তারা।