২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে ছিটকে গেলেন রুডিগার

অভিজ্ঞ এই ডিফেন্ডারকে দলে না রাখার কারণ জানায়নি রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 05:27 PM

Updated : 02 Apr 2023, 07:30 PM

আন্টোনিও রুডিগারকে ছাড়াই লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

লিগ ম্যাচে রোববার রাতে ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নামবে শিরোপাধারী রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে ম্যাচটি। কয়েক ঘণ্টা আগে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি রুডিগারকে।

এই জার্মান ডিফেন্ডারকে কেন দলে রাখা হয়নি, তা অবশ্য জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। তবে চোট কতটা গুরুতর, সে বিষয়ে জানা যায়নি।

রিয়ালের পরের ম্যাচ আগামী বুধবার, কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল স্পেনের সফলতম ক্লাবটি।

দ্বিতীয় লেগে রুডিগার শেষ পর্যন্ত না খেলতে পারলে তা বড় সমস্যা হতে পারে রিয়ালের জন্য। গত গ্রীষ্মের দলবদলে চেলসি থেকে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে ক্রমশ রক্ষণে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই জার্মান।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮টি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী রুডিগার।

লিগে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।