০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

লা লিগায় বার্সার প্রথম ম্যাচ দর্শকশূন্য মাঠে

বার্সেলোনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ গেতাফে শাস্তি পাওয়ায় ম্যাচটিতে গ্যালারি থাকবে শূন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 03:49 PM

Updated : 11 Jul 2023, 03:49 PM

লিগ চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শুরুর ম্যাচে গ্যালারিতে সমর্থকদের পাচ্ছে না বার্সেলোনা। লা লিগায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ গেতাফে। ২০১৭ সালের একটি ঘটনায় ক্লাবটি শাস্তি পাওয়ায় ম্যাচটিতে কোনো দর্শক থাকবে না।

ফুটবল এসপানা তাদের সোমবারের প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তেনেরিফের বিপক্ষে ঘটনাবহুল সেই ম্যাচে ‘গেতাফের সমর্থকদের একটি অংশের’ স্টেডিয়ামে শৃঙ্খলা ভঙ্গ, সহিংসতা ও আপত্তিকর গান গাওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় ক্লাবটি।

শুরুতে ওই ঘটনার জন্য গেতাফেকে ১৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল। তবে লা লিগার সহিংসতা বিরোধী কমিটি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর এক ম্যাচ দর্শকশুন্য মাঠে খেলার শাস্তি পেল ক্লাবটি, যা কার্যকর হবে এবারের লা লিগায় ক্লাবটির প্রথম ম্যাচে।

আগামী ১৩ অগাস্ট গেতাফের মাঠে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের অভিযান শুরু করবে বার্সেলোনা।

সবশেষ মৌসুমে লিগ ছাড়াও স্প্যানিশ সুপার কাপ জেতে শাভি এর্নান্দেসের দল।